| শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 87 বার পঠিত
চার্টার্ড সেক্রেটারিদের জন্য ইস্টার্ন ব্যাংকের কো-ব্র্যান্ড ভিসা ক্রেডিট কার্ড উদ্বোধন
চার্টার্ড সেক্রেটারিদের জন্য কো-ব্র্যান্ড ভিসা ক্রেডিট কার্ড চালু করেছে ইস্টার্ন ব্যাংক (ইবিএল)। ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) সদস্যদের বিশেষ চাহিদা অনুযায়ী কার্ডটি ডিজাইন করা হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে ইবিএল-আইসিএসবি কো-ব্র্যান্ড ভিসা ক্রেডিট কার্ডের উদ্বোধন করা হয়। এ সময় ইবিএলের এমডি ও সিইও আলী রেজা ইফতেখার, ডিএমডি ও রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং হেড এম খোরশেদ আনোয়ার, কমিউনিকেশনস অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স হেড জিয়াউল করিম উপস্থিত ছিলেন। এছাড়া আইসিএসবির পক্ষে ছিলেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এম নুরুল আলম, ভাইস প্রেসিডেন্ট একেএম মুশফিকুর রহমান এফসিএস এবং কোষাধ্যাক্ষ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এফসিএস প্রমুখ।
Posted ৫:০১ পূর্বাহ্ণ | শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam