| বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ | প্রিন্ট | 183 বার পঠিত
চীনের হুজু ব্যাংকের সঙ্গে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর : এক্সিম ব্যাংক
কৌশলগত ব্যবসায়িক সহযোগিতা কাঠামোর মাধ্যমে আন্তঃদেশীয় অর্থায়নের লক্ষ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে চীনের ব্যাংক অব হুজু, মে ইন্টারন্যাশনাল ট্রেড সার্ভিস এবং এক্সিম ব্যাংক পিএলসি। এ উপলক্ষে সম্প্রতি চীনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় এক্সিম ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) আবদুল আজিজ, ব্যাংক অব হুজুর ভাইস প্রেসিডেন্ট উ রঙ্গলিন এবং মে ইন্টারন্যাশনাল ট্রেড সার্ভিসের এমডি ও সিইও সৈয়দ আমিনুল কবির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে স্বাক্ষরিত চুক্তিপত্রটি ব্যাংক অব হুজুর পক্ষ থেকে এক্সিম ব্যাংকের এমডির কাছে হস্তান্তর করা হয়। চুক্তির আওতায় প্রতিষ্ঠান তিনটি একসঙ্গে দেশ-বিদেশে আন্তঃব্যাংকিং এবং বহুজাতিক আর্থিক সহায়তা নিয়ে কাজ করতে পারবে।
Posted ৪:৪৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam