| বুধবার, ২৫ জুন ২০২৫ | প্রিন্ট | 79 বার পঠিত
চুক্তিভিত্তিক আমদানিতে আর্থিক দায় নেই ব্যাংকের : কেন্দ্রীয় ব্যাংক
চুক্তির ভিত্তিতে আমদানির ক্ষেত্রে ব্যাংকের ওপর কোনো আর্থিক দায় বর্তায় না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ব্যাংকের এই অবস্থান পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বাংলাদেশ ব্যাংকের এই ব্যাখ্যা। শিল্প সংশ্লিষ্টরা বলছেন, ২০২২ সালের একটি সার্কুলারে চুক্তিভিত্তিক আমদানিতে মূল্য পরিশোধ নিশ্চিত করার নির্দেশনা থাকায় অনেক ব্যাংক এসব লেনদেনে সাড়া দেয়নি। ফলে আমদানি কার্যক্রম ব্যাহত হচ্ছিল।তাদের মতে, নতুন এই নির্দেশনা ব্যাংকগুলোর মধ্যে আস্থা বাড়াবে এবং চুক্তির ভিত্তিতে আমদানি সহজ হবে। এতে আমদানিকারকরা বেশি সুবিধা পাবেন এবং বৈদেশিক লেনদেনেও গতি আসবে।
সংশ্লিষ্টরা বলছেন, এটি একটি সময়োপযোগী সিদ্ধান্ত। ব্যাংকের দায় না থাকার বিষয়টি পরিষ্কার হওয়ায় আমদানি খরচ কমবে এবং ব্যবসায়িক পরিবেশ সহজ হবে।
Posted ৫:২০ পূর্বাহ্ণ | বুধবার, ২৫ জুন ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam