| শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 68 বার পঠিত
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জনতা ব্যাংক পিএলসি’র ৮৮১তম পরিচালনা পর্ষদের সভা যথাযথ মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ বৈঠকে পর্ষদের সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং ব্যাংকের সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভায় উপস্থিত ছিলেন পরিচালক বদরে মুনির ফেরদৌস, ড. মোঃ আব্দুস সবুর, আব্দুল মজিদ শেখ, আব্দুল আউয়াল সরকার, ড. মোঃ শাহাদাৎ হোসেন, মোঃ আহসান কবীর, অধ্যাপক ড. এ. এ. মাহবুব উদ্দিন চৌধুরী। এছাড়াও ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান এবং উপব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান ও মোঃ ফয়েজ আলম সভায় অংশ নেন।
বৈঠকে ব্যাংকের আর্থিক অবস্থা, পরিচালন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তৃত পর্যালোচনা করা হয়। বিশেষ করে শ্রেণীকৃত খেলাপি ঋণ আদায়, ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার, ঋণ বিতরণ প্রক্রিয়ায় শৃঙ্খলা আনা এবং গ্রাহকসেবার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্ব পায়।
পর্ষদ সদস্যরা ব্যাংকের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা জোরদার, স্বচ্ছতা বৃদ্ধি এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে করণীয় পদক্ষেপ নিয়েও আলোচনা হয়।
সভায় গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়, যাতে ব্যাংকের সার্বিক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসে এবং গ্রাহক ও শেয়ারহোল্ডারদের আস্থা আরও সুদৃঢ় হয়।
Posted ৫:৩৬ পূর্বাহ্ণ | শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
bankbimarkhobor.com | Mr. Islam