| সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 86 বার পঠিত
টাঙ্গাইলে সোশ্যাল ইসলামী ব্যাংকের কম্বল বিতরণ
সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি সম্প্রতি টাঙ্গাইলের কাকুয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ করেছে। প্রধান অতিথি হিসেবে স্থানীয় শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন ব্যাংকের পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন এফসিএ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাকুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, ব্যাংকের টাঙ্গাইল শাখার ব্যবস্থাপক আহমেদ মোক্তাদির রহমান, স্থানীয় প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলামসহ সংশ্লিষ্টরা।
Posted ৭:৪৭ পূর্বাহ্ণ | সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam