| বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 98 বার পঠিত
ট্রাস্ট ব্যাংকের আয়োজনে যশোরে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত
যশোরের সফটওয়্যার টেকনোলজি পার্ক মিলনায়তনে সম্প্রতি ‘স্কুল ব্যাংকিং কনফারেন্স ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় ট্রাস্ট ব্যাংক পিএলসি লিড ব্যাংক হিসেবে এ সম্মেলনের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক রূপ রতন পাইন। সভাপতিত্ব করেন ট্রাস্ট ব্যাংকের ডিএমডি ও সিআরও আখলাসুর রহমান ভূঁইয়া। যশোর জেলার ৪৩টি তফসিলি ব্যাংকের কর্মকর্তা, ৪৩টি বিদ্যালয়ের প্রায় ৪০০ শিক্ষার্থী ও শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ট্রাস্ট ব্যাংকের সিনিয়র কর্মকর্তারা সম্মেলনে অংশগ্রহণ করেন।
Posted ৪:৪১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam