| বুধবার, ২৫ জুন ২০২৫ | প্রিন্ট | 51 বার পঠিত
ট্রাস্ট ব্যাংকের সৌজন্যে প্রয়াসের রাজশাহী ও সিলেট শাখায় স্কুল বাস প্রদান
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় পরিচালিত বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান প্রয়াস, রাজশাহী ও প্রয়াস, সিলেট শাখায় দুটি স্কুলবাস প্রদান করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি। এ উপলক্ষে গতকাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্যাংকের চেয়ারম্যান ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শিক্ষাপ্রতিষ্ঠান দুটির প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে বাস দুটি হস্তান্তর করেন। অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল, সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ট্রাস্ট ব্যাংকের এমডি ও সিইও এবং সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Posted ৪:৪২ পূর্বাহ্ণ | বুধবার, ২৫ জুন ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam