শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ডিএমএইচএর শিক্ষার্থীদের টিউশন সংগ্রহ করবে এনসিসি ব্যাংক

  |   বুধবার, ১৮ জুন ২০২৫   |   প্রিন্ট   |   50 বার পঠিত

ডিএমএইচএর শিক্ষার্থীদের টিউশন সংগ্রহ করবে এনসিসি ব্যাংক

ডিএমএইচএর শিক্ষার্থীদের টিউশন সংগ্রহ করবে এনসিসি ব্যাংক

এনসিসি ব্যাংক পিএলসি, চট্টগ্রামের ড. মাহমুদ হাসান একাডেমি (ডিএমএইচএ) ও ফিনটেক কোম্পানি দ্য ওয়ার্ল্ডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। এর আওতায় ডিএমএইচএর শিক্ষার্থীদের টিউশনসহ সব ধরনের ফি ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে সংগ্রহ করবে এনসিসি ব্যাংক, এতে কারিগরি সহায়তা দেবে দ্য ওয়ার্ল্ড। সম্প্রতি এমওইউ স্বাক্ষর উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় এনসিসি ব্যাংকের এমডি এম শামসুল আরেফিন, ডিএমএইচএর ব্যবস্থাপনা কমিটির সভাপতি আখতার উদ্দিন মাহমুদ পারভেজ ও দ্য ওয়ার্ল্ডের সিইও আনিস আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউ হস্তান্তর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের এএমডি এম খোরশেদ আলম, ইভিপি ও চট্টগ্রাম অঞ্চলের প্রধান আলী তারেক পারভেজ, হেড অব ট্রানজেকশন ব্যাংকিং অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট শাহীন আক্তার নুহা এবং নাসিরাবাদ শাখার হেড অব বিজনেস অ্যান্ড ব্রাঞ্চ কাজী শহীদুল ইসলামসহ অন্য কর্মকর্তারা।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৫৩ পূর্বাহ্ণ | বুধবার, ১৮ জুন ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com