| রবিবার, ১৮ মে ২০২৫ | প্রিন্ট | 68 বার পঠিত
ডিজিটাল ব্যাংকিংয়ে পুরস্কার পেল ইসলামী ব্যাংক
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ‘সেলফিন’ অ্যাপের মাধ্যমে প্রতিবন্ধীবান্ধব ব্যাংকিং সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় অভিগম্য ডিজিটাল ব্যাংকিং সেবা ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে। বিডা অডিটোরিয়ামে সম্প্রতি অ্যাসপায়ার টু ইনোভেটের (এটুআই) উদ্যোগে গ্লোবাল অ্যাকসেস্যাবিলিটি অ্যাওয়ারনেস ডে উদযাপন অনুষ্ঠানে এ পুরস্কার দেয়া হয়। এ সময় প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি-বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব প্রধান অতিথি হিসেবে ইসলামী ব্যাংকের পরিচালক ড. এম মাসুদ রহমানের কাছে এ পুরস্কারের ক্রেস্ট হস্তান্তর করেন। এ সময় তথ্য ও প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, ইসলামী ব্যাংকের ডিএমডি মো. মাকসুদুর রহমান এবং ইভিপি মোহাম্মদ রেজাউল করিম ও মো. মোশাররফ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Posted ৫:০৪ পূর্বাহ্ণ | রবিবার, ১৮ মে ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam