শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ডিজিটাল ব্যাংকের আবেদন শুরু ১ সেপ্টেম্বর

  |   বুধবার, ২৭ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   91 বার পঠিত

ডিজিটাল ব্যাংকের আবেদন শুরু ১ সেপ্টেম্বর

ডিজিটাল ব্যাংকের আবেদন শুরু ১ সেপ্টেম্বর

ডিজিটাল ব্যাংক স্থাপনের জন্য আবেদনপত্র আহ্বান করেছে বাংলাদেশ ব্যাংক। এক্ষেত্রে ন্যূনতম পরিশোধিত মূলধনের পরিমাণ ৩০০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। চলতি বছরের ১ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এ আবেদন করা যাবে। কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট (বিআরপিডি) থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রযুক্তিনির্ভর আর্থিক খাতের বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে দক্ষতা বৃদ্ধি, আর্থিকসেবার পরিধি বিস্তৃতকরণ এবং ক্ষুদ্র, কুটির ও মাঝারি উদ্যোক্তাদের (সিএমএসই) অর্থায়ন সহজ করার লক্ষ্যে ডিজিটাল ব্যাংকের অনুমোদন দেয়া হচ্ছে। একই সঙ্গে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ঋণপ্রবাহ সহজ করা ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করাই উদ্যোগের মূল উদ্দেশ্য।

আবেদনকারীদের নির্ধারিত ফরম পূরণের পাশাপাশি ৫ লাখ টাকা অফেরতযোগ্য ফি জমা দিতে হবে, যা ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের অনুকূলে প্রদান করতে হবে। আবেদনপত্র সরাসরি জমা দেয়ার পাশাপাশি ই-মেইলেও সব নথি পাঠাতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, চতুর্থ শিল্পবিপ্লবের সুযোগ কাজে লাগিয়ে আর্থিক খাতে কার্যকারিতা বাড়ানোই ডিজিটাল ব্যাংকের লক্ষ্য। এর জন্য আলাদা শাখা, উপশাখা বা এটিএম বুথের প্রয়োজন হবে না। বরং সব সেবাই অ্যাপ-নির্ভরভাবে মোবাইল বা ডিজিটাল ডিভাইসের মাধ্যমে দেয়া হবে।

এর আগে ২০২৩ সালের ১৪ জুন ডিজিটাল ব্যাংকের নীতিমালা প্রণয়ন করে কেন্দ্রীয় ব্যাংক। সে সময় ন্যূনতম পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছিল ১২৫ কোটি টাকা। তবে সাম্প্রতিক সংশোধনীতে মূলধন বাড়িয়ে ৩০০ কোটি টাকা করা হয়েছে। প্রচলিত ব্যাংকের ক্ষেত্রে এ মূলধনের পরিমাণ ৫০০ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংক আরো জানিয়েছে, ডিজিটাল ব্যাংকের লাইসেন্স প্রদান করা হবে ১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী ও পেমেন্ট সার্ভিস চলবে ২০১৪ সালের বাংলাদেশ পেমেন্ট অ্যান্ড সেটলমেন্ট সিস্টেম রেগুলেশন অনুসারে।

 

Facebook Comments Box
advertisement

Posted ৫:১৪ পূর্বাহ্ণ | বুধবার, ২৭ আগস্ট ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com