বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ডিপিএভুক্ত শিল্পপ্রতিষ্ঠানের বিদেশে অর্থ পাঠানোর নিয়ম শিথিল

  |   বুধবার, ১৫ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   40 বার পঠিত

ডিপিএভুক্ত শিল্পপ্রতিষ্ঠানের বিদেশে অর্থ পাঠানোর নিয়ম শিথিল

অর্থনৈতিক অঞ্চলের দেশীয় প্রক্রিয়াজাতকরণ এলাকা (ডমেস্টিক প্রসেসিং এরিয়া-ডিপিএ)ভিত্তিক শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য বিদেশে অর্থ পাঠানোর নিয়ম শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) পূর্বানুমোদন সাপেক্ষে রয়্যালটি, কারিগরি জ্ঞান (টেকনিক্যাল নো-হাউ) এবং কারিগরি সহায়তা (টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স) ফি বাবদ নির্ধারিত সীমার অতিরিক্ত অর্থও বিদেশে পাঠানো যাবে।

সোমবার (১৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের কাছে পাঠিয়েছে। সংশোধিত নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

এর আগে বিদ্যমান নীতিমালা অনুযায়ী, নতুন শিল্পপ্রকল্পের ক্ষেত্রে আমদানিকৃত যন্ত্রপাতির মূল্যের সর্বোচ্চ ৬ শতাংশ এবং চলমান প্রকল্পের ক্ষেত্রে আগের অর্থবছরের আয়কর রিটার্নে ঘোষিত মোট বিক্রয় আয়ের সর্বোচ্চ ৬ শতাংশ পর্যন্ত রয়্যালটি, কারিগরি জ্ঞান ও কারিগরি সহায়তা ফি বাবদ বিদেশে অর্থ পাঠানোর অনুমতি ছিল।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বেজার পূর্বানুমোদন থাকলে এই নির্ধারিত সীমার বাইরে অতিরিক্ত অর্থও বিদেশে পাঠানো যাবে। একই সঙ্গে এসব খাতের বাইরে অনুরূপ অন্যান্য বৈধ ব্যয়ের ক্ষেত্রেও অর্থের পরিমাণ যাই হোক না কেন, বিদেশে অর্থ প্রেরণের আগে বেজার অনুমোদন নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ বিষয়ে পূর্বে জারি করা অন্যান্য নির্দেশনা ও শর্ত অপরিবর্তিত থাকবে। অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে সংশোধিত নীতিমালা অনুসারে বৈদেশিক মুদ্রা লেনদেন পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এ উদ্যোগের ফলে ডিপিএভুক্ত শিল্পপ্রতিষ্ঠানগুলোর আন্তঃসীমান্ত আর্থিক লেনদেন আরও সহজ হবে। পাশাপাশি প্রযুক্তি স্থানান্তর, বিদেশি কারিগরি সহযোগিতা গ্রহণ এবং বিদেশি অংশীদারদের অর্থ পরিশোধের প্রক্রিয়া সহজ হওয়ায় বৈদেশিক বিনিয়োগ আকর্ষণেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।

Facebook Comments Box
advertisement

Posted ১২:১৩ অপরাহ্ণ | বুধবার, ১৫ জুলাই ২০২৬

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com