শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঢাকায় ডাচ্-বাংলা ব্যাংকের কিছু বুথ ২৪ ঘণ্টা বন্ধ থাকবে

  |   রবিবার, ২০ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   156 বার পঠিত

ঢাকায় ডাচ্-বাংলা ব্যাংকের কিছু বুথ ২৪ ঘণ্টা বন্ধ থাকবে

ঢাকায় ডাচ্-বাংলা ব্যাংকের কিছু বুথ ২৪ ঘণ্টা বন্ধ থাকবে

রক্ষণাবেক্ষণ কাজের জন্য রাজধানীর বেশকিছু এলাকায় ডাচ্-বাংলা ব্যাংকের অটোমেটেড টেলার মেশিন (এটিএম) ও ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম) ২৪ ঘণ্টার জন্য সাময়িকভাবে বন্ধ থাকবে।

ডাচ্-বাংলা ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে ২০ জুলাই রোববার রাত ৯টা থেকে ২১ জুলাই সোমবার রাত ১০টা পর্যন্ত এসব এলাকায় ব্যাংকের এটিএম ও সিআরএম সেবা বন্ধ থাকবে।

যেসব এলাকায় এ সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে এগুলো হলো– রামপুরা, মগবাজার, মালিবাগ, খিলগাঁও, বাসাবো, কমলাপুর, সায়দাবাদ, যাত্রাবাড়ী, মতিঝিল, পল্টন, গুলিস্তান, পুরান ঢাকা ও দোহার উপজেলা এবং আশপাশের এলাকা। সংশ্লিষ্ট এলাকার বুথ ও ফাস্ট ট্র্যাক সেবাকেন্দ্রগুলোতে এ বিষয়ে আগে থেকেই নোটিশ দেওয়া হয়েছে।

ডাচ্-বাংলা ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা এইচ এম সগীর আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, এসময়ের মধ্যে শুধু ব্যাংক লেনদেন চলাকালীন সংশ্লিষ্ট শাখার সিআরএম ব্যবহার করে টাকা জমা ও উত্তোলন করা যাবে।ব্যাংক কর্তৃপক্ষ সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।

 

Facebook Comments Box
advertisement

Posted ৫:৫০ পূর্বাহ্ণ | রবিবার, ২০ জুলাই ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com