শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঢাকা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন মোকাররাম হোসেন চৌধুরী

  |   মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   69 বার পঠিত

ঢাকা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন মোকাররাম হোসেন চৌধুরী

ঢাকা ব্যাংক পিএলসি.-এর সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং সিআরএম ডিভিশনের প্রধান জনাব মোকাররাম হোসেন চৌধুরীকে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর – ডিএমডি) পদে পদোন্নতি প্রদান করা হয়েছে।

প্রায় ৩৪ বছরের সমৃদ্ধ ব্যাংকিং অভিজ্ঞতা নিয়ে তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হলেন। তিনি ১৯৯২ সালে আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেডে তাঁর পেশাগত জীবন শুরু করেন এবং পরবর্তীতে বিভিন্ন স্বনামধন্য দেশি-বিদেশি ব্যাংকে কাজ করে ট্রেড ফাইন্যান্স, ক্রেডিট অপারেশনস এবং শাখা ব্যবস্থাপনায় ব্যাপক দক্ষতা অর্জন করেন।

জনাব চৌধুরী ২৫ মার্চ ২০০১ তারিখে ঢাকা ব্যাংক পিএলসি.-তে যোগদান করেন। কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে তিনি ট্রেড ফাইন্যান্স প্রধান, আরএমজি ডিভিশন প্রধান, ক্রেডিট প্রধান এবং একাধিক শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। বিশেষ করে আরএমজি ডিভিশনের প্রধান হিসেবে তিনি তৈরি পোশাক খাতভিত্তিক ব্যাংকিং সেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যা ব্যাংকের ব্যবসা সম্প্রসারণ ও প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখে।

দূরদর্শী ও দক্ষ নেতৃত্বের অধিকারী জনাব মোকাররম হোসেন চৌধুরী নতুন দায়িত্বে ঢাকা ব্যাংকের উৎকর্ষ, উদ্ভাবন এবং আধুনিক ব্যাংকিং অনুশীলনের ধারাকে আরও সুদৃঢ় করবেন।

জনাব চৌধুরী জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে ফাইন্যান্সে এমবিএ সম্পন্ন করেন। তিনি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে জেনারেল ব্যাংকিং ও আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে তাঁর ব্যাংকিং দক্ষতা আরও সুদৃঢ় করেছেন। এছাড়াও, বাংলাদেশ, হংকং ও সিঙ্গাপুরে স্বনামধন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের আয়োজিত বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে তিনি ট্রেড ফাইন্যান্স বিষয়ে বিশেষ দক্ষতা অর্জন করেছেন।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com