শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঢাকা ব্যাংকের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

  |   বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫   |   প্রিন্ট   |   72 বার পঠিত

ঢাকা ব্যাংকের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

ঢাকা ব্যাংকের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংক পিএলসি সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ। গতকাল অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির পর্ষদ।

সর্বশেষ সমাপ্ত ২০২৪ হিসাব বছরে ঢাকা ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৬৬ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৫৪ পয়সায়। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ৩১ জুলাই দুপুর ১২টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ জুন।

এদিকে চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ঢাকা ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ৮৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭৬ পয়সা। গত ৩১ মার্চ শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ২৩ টাকা ৪৪ পয়সায়।

২০২৩ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের মোট ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ব্যাংকটি। ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের মোট ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছিল ব্যাংকটি। এর মধ্যে ৬ শতাংশ নগদ লভ্যাংশ ও ৬ শতাংশ স্টক লভ্যাংশ। ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ঢাকা ব্যাংক। ২০২০ হিসাব বছরে মোট ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছে ব্যাংকটি। এর মধ্যে ৬ শতাংশ নগদ ও ৬ শতাংশ স্টক লভ্যাংশ।

২০০০ সালে পুঁজিবাজারে আসা ঢাকা ব্যাংকের অনুমোদিত মূলধন ২ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ৬ কোটি ৬০ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ২৩৩ কোটি ৯৪ লাখ টাকা। ব্যাংকটির মোট শেয়ার সংখ্যা ১০০ কোটি ৬৬ লাখ ২ হাজার ২৩৮। এর মধ্যে ৪৪ দশমিক শূন্য ১ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১২ দশমিক ৪৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৪৩ দশমিক ৫৫ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

 

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com