| বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 68 বার পঠিত
ঢাবির বাস্কেটবল টিমকে ১০ লাখ টাকা দিল সিটিজেনস ব্যাংক
নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হতে যাওয়া ওপেন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে অংশ নেয়া ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) টিমকে ১০ লাখ টাকার স্পন্সরশিপ চেক হস্তান্তর করেছে সিটিজেনস ব্যাংক। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অফিসসংলগ্ন সভাকক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে চেক হস্তান্তর করেন সিটিজেনস ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ মাসুম। বাস্কেটবল টিমের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান চেক গ্রহণ করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাস্কেটবল টিমের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Posted ৪:২৪ পূর্বাহ্ণ | বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam