| শনিবার, ১২ জুলাই ২০২৫ | প্রিন্ট | 195 বার পঠিত
তিন ব্যাংকের ২১৪ কোটি টাকার শেয়ার লেনদেন
পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন ব্যাংকের গত সপ্তাহের চার কার্যদিবসে মোট ২১৪ কোটি ৩১ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ব্যাংকগুলো হলো ব্র্যাক ব্যাংক পিএলসি, মিডল্যান্ড ব্যাংক পিএলসি ও সিটি ব্যাংক পিএলসি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্র্যাক ব্যাংক: গত সপ্তাহে ব্যাংকটির মোট ১১৪ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সে হিসাবে দৈনিক গড় লেনদেন হয়েছে ২৮ কোটি ৫৮ লাখ ৫০ হাজার টাকা। আলোচ্য সপ্তাহে ডিএসইর মোট লেনদেনে ব্র্যাক ব্যাংকের অবদান ছিল ৪ দশমিক ৪৯ শতাংশ।
চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ব্র্যাক ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৫৪ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ মার্চ ২০২৫ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৭ টাকা ৫ পয়সায়।
মিডল্যান্ড ব্যাংক: গত সপ্তাহে ব্যাংকটির মোট ৬৩ কোটি ৪৪ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সে হিসাবে দৈনিক গড় লেনদেন হয়েছে ১৫ কোটি ৮৬ লাখ ১০ হাজার টাকা। আলোচ্য সপ্তাহে ডিএসইর মোট লেনদেনে মিডল্যান্ড ব্যাংকের অবদান ছিল ২ দশমিক ৪৯ শতাংশ।
চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) মিডল্যান্ড ব্যাংকের ইপিএস হয়েছে ১৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১২ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৫ টাকা ২৮ পয়সায়।
সিটি ব্যাংক: গত সপ্তাহে ব্যাংকটির মোট ৩৬ কোটি ৫৩ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সে হিসাবে দৈনিক গড় লেনদেন হয়েছে ৯ কোটি ১৩ লাখ ৩০ হাজার টাকা। আলোচ্য সপ্তাহে ডিএসইর মোট লেনদেনে সিটি ব্যাংকের অবদান ছিল ১ দশমিক ৪৪ শতাংশ।
চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) সিটি ব্যাংকের ইপিএস হয়েছে ৬৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল একই। ৩১ মার্চ ২০২৫ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৫ টাকা ৩৩ পয়সায়।
Posted ৪:৪২ পূর্বাহ্ণ | শনিবার, ১২ জুলাই ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam