| বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 80 বার পঠিত
দিনাজপুরে এনসিসি ব্যাংকের নেতৃত্বে ক্লাস্টারভিত্তিক অর্থায়নবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
দিনাজপুরে এনসিসি ব্যাংকের নেতৃত্বে সম্প্রতি ‘ক্লাস্টারভিত্তিক অর্থায়ন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের রংপুর কার্যালয়ের নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন এনসিসি ব্যাংকের ডিএমডি মো. জাকির আনাম। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. শফিকুল আলম, এনসিসি ব্যাংকের এসএমই ও কৃষি প্রধান এসভিপি শরীফ মোহাম্মদ মহসীন এবং উত্তর অঞ্চলের প্রধান ওমর শরীফ উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন এনসিসি ব্যাংকের দিনাজপুর শাখার ব্যবস্থাপক মো. কামাল হোসেনসহ অন্যান্য তফসিলি ব্যাংকের ব্যবস্থাপকরা।
Posted ৬:৪০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam