| সোমবার, ২৬ মে ২০২৫ | প্রিন্ট | 103 বার পঠিত
দুই ব্যাংকের লেনদেন বন্ধ আজ
রেকর্ড ডেটের কারণে তালিকাভুক্ত দুই ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে আজ। ব্যাংক দুটি হলো ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসি ও ব্যাংক এশিয়া পিএলসি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এনসিসি ব্যাংক: সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ব্যাংকটি। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২ জুলাই বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহ্বান করেছে এনসিসি ব্যাংকের পর্ষদ। এ-সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আজ ব্যাংকটির লেনদেন বন্ধ থাকবে।
ব্যাংক এশিয়া: সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে ব্যাংকটি। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ১৭ জুন এজিএম আহ্বান করেছে ব্যাংক এশিয়ার পর্ষদ। এ-সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে ব্যাংকটির লেনদেন বন্ধ থাকবে আজ।
সমাপ্ত ২০২৪ হিসাব বছরে ব্যাংক এশিয়ার ইপিএস হয়েছে ২ টাকা ১৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৭৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৭ টাকা ২৮ পয়সায়।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ব্যাংকটি। আলোচ্য হিসাব বছরে ব্যাংক এশিয়ার ইপিএস হয়েছে ১ টাকা ৭৯ পয়সা, আগের বছর যা ছিল ২ টাকা ৬২ পয়সা ছিল। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৫ টাকা ২২ পয়সায়।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ব্যাংক এশিয়া। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ২ টাকা ৬২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৩৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৪ টাকা ৪১ পয়সায়।
Posted ৪:৩২ পূর্বাহ্ণ | সোমবার, ২৬ মে ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam