শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দুই ব্যাংক উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষণা

  |   বুধবার, ১৮ জুন ২০২৫   |   প্রিন্ট   |   58 বার পঠিত

দুই ব্যাংক উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষণা

দুই ব্যাংক উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসির করপোরেট উদ্যোক্তা ও ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসির উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক: ব্যাংকটির করপোরেট উদ্যোক্তা অ্যাসোসিয়েটেড বিল্ডার্স করপোরেশন লিমিটেড ৮৩ লাখ ৬৩ হাজার ১১০টি শেয়ারের মধ্যে ২০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। অন্যদিকে ব্যাংকটির পরিচালক রাশেদ আহমেদ চৌধুরী উল্লেখিত পরিমাণ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। ডিএসইর ব্লক মার্কেটে বিদ্যমান বাজারদরে ৩০ কার্যদিবসের মধ্যে এ শেয়ার ক্রয়-বিক্রয় সম্পন্ন হবে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) এমটিবির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৮৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭৮ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৬ টাকা ৭ পয়সায়।

এনসিসি ব্যাংক: ব্যাংকটির উদ্যোক্তা সোহেলী হোসেন তার কাছে থাকা ৩ কোটি ৫৭ লাখ ৪৩ হাজার ৬৩৫টি শেয়ারের মধ্যে ১ কোটি ১১ লাখ ৪ হাজার ২৩১টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ডিএসইর ব্লক মার্কেটে বিদ্যমান বাজারদরে ৩০ কার্যদিবসের মধ্যে এ শেয়ার বিক্রি সম্পন্ন করবেন তিনি।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ইপিএস হয়েছে ২৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৫ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২২ টাকা ৭৪ পয়সায়।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে এনসিসি ব্যাংক। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ২ টাকা ১০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৭ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২২ টাকা ৩৭ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে এনসিসি ব্যাংক। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ২ টাকা ৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৩৮ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২১ টাকা ৮২ পয়সায়।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৫৯ পূর্বাহ্ণ | বুধবার, ১৮ জুন ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com