শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দেশের সব ব্যাংকের জন্য নতুন নির্দেশনা

  |   বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   53 বার পঠিত

দেশের সব ব্যাংকের জন্য নতুন নির্দেশনা

বাংলাদেশ ব্যাংক দেশের সব ব্যাংককে অফিসে বিদ্যুৎ ও জ্বালানি সংরক্ষণে সতর্ক থাকার জন্য নতুন নির্দেশনা দিয়েছে। বৈশ্বিক ভূ-রাজনৈতিক অস্থিরতার কারণে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা বিবেচনা করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বুধবার (১১ মার্চ) জারি করা সার্কুলারে ব্যাংকগুলোর প্রধান কার্যালয়, শাখা ও উপশাখায় বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারের ওপর একাধিক নির্দেশনা দেওয়া হয়েছে। বৈদ্যুতিক যন্ত্রপাতি, লাইট, ফ্যান এবং এসি শুধুমাত্র প্রয়োজন অনুযায়ী ব্যবহার করার জন্য বলা হয়েছে ব্যাংকগুলোকে। দিনের আলো ব্যবহার বাড়াতে এবং এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামানো যাবে না বলে নির্দেশনা জারি করা হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, অফিশিয়াল গাড়ি ব্যবহার সীমিত করতে হবে এবং ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক ভ্রমণ কমানোর পাশাপাশি কর্মকর্তাদের গণপরিবহণ বা কার-শেয়ারিং ব্যবহারে উৎসাহিত করতে হবে। জেনারেটরের জ্বালানি ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ এবং অপ্রয়োজনীয় সাজসজ্জা ও ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ডের ব্যবহার নিয়ন্ত্রণের নির্দেশও দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তার কারণে আর্থিক খাতে বিদ্যুৎ ও জ্বালানির দক্ষ ব্যবহার নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ ছাড়া ২০২২ সালের ৭ সেপ্টেম্বর জারি করা বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার সম্পর্কিত পূর্বের নির্দেশনাও কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৫:২৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com