| মঙ্গলবার, ২৭ মে ২০২৫ | প্রিন্ট | 71 বার পঠিত
নতুন তিন ইসলামিক ব্যাংকিং ডিপোজিট প্রডাক্ট চালু করেছে এবি ব্যাংক
এবি ব্যাংক পিএলসি শরিয়াহ্সম্মত নতুন তিনটি ইসলামিক ব্যাংকিং ডিপোজিট প্রডাক্ট চালু করেছে। এগুলো হলো এবি মাহির, এবি ইসলামিক ডিপিএস ও এবি হজ ডিপোজিট স্কিম। সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে এবি ব্যাংকের এমডি ও সিইও সৈয়দ মিজানুর রহমান নতুন তিনটি প্রডাক্টের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ড. হাফিজ মুজতবা রিজা আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
Posted ৪:২৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৭ মে ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam