| মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩ | প্রিন্ট | 134 বার পঠিত
সংগৃহীত ছবি
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) শিল্পীদের তালিকাভুক্ত করার প্রক্রিয়া শুরু করেছে। পল্লীগীতি, আধুনিক গান, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, উচ্চাঙ্গ সংগীত, দলীয় সংগীত, সুরকার ও সংগীত পরিচালক ক্যাটাগরিতে অডিশন শুরু হবে আগামী ১ সেপ্টেম্বর থেকে। বিটিভি সূত্রে এমনটাই জানা গেছে। শুধুমাত্র ঢাকা কেন্দ্রের জন্যই শিল্পীরা আবেদন করতে পারবেন।
২০ আগষ্টের মধ্যেই বিটিভির ওয়েবসাইট (www.btv.gov.bd) থেকে তালিকাভুক্তির আবেদনপত্র সংগ্রহ করে ঢাকা কেন্দ্রের জেনারেল ম্যানেজারের কার্যালয়ে জমা দিতে হবে। বিচারকমণ্ডলীর তালিকায় থাকবেন স্ব-স্ব ক্ষেত্রে স্বনামধন্য ও গুণী সঙ্গীতজ্ঞরা।
বিটিভি সূত্রে জানা গেছে, সংগীত বিভাগের অডিশন শেষ হলেই শুরু হবে অভিনয়শিল্পী,নাট্যকার ও নৃত্যশিল্পীদের তালিকাভুক্তির প্রক্রিয়া। অডিশনের পাশাপাশি শিল্পীদের গ্রেডেশনের কার্যক্রম শুরুর কথা ভাবছে বিটিটি কর্তৃপক্ষ।
Posted ৫:৩৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam