| বুধবার, ২৮ মে ২০২৫ | প্রিন্ট | 129 বার পঠিত
নতুন ৩ ডিপোজিট প্রডাক্ট এনেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি তাদের ব্যাংকিং সেবার পরিধি আরো সম্প্রসারণের লক্ষ্যে নতুন তিনটি ডিপোজিট প্রডাক্ট চালু করেছে। এগুলো হলো আল ওয়াদিয়াহ্ কারেন্ট প্লাস অ্যাকাউন্ট, মুদারাবা সেভিংস প্লাস ডিপোজিট ও মুদারাবা ইয়ুথসেভার অ্যাকাউন্ট। ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল এক অনুষ্ঠানে প্রডাক্ট তিনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এমডি (চলতি দায়িত্ব) মো. রাফাত উল্লা খান। ডিএমডি মো. ফজলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এ সময় ডিএমডি মো. আবদুল্লাহ আল মামুন, মো. আসাদুজ্জামান ভূইয়া, মোহাম্মদ হোসেন ও এসএম আবু জাফরসহ প্রধান কার্যালয়ের শীর্ষ নির্বাহী এবং করপোরেট শাখার ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের সব শাখার ব্যবস্থাপকরা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
Posted ৪:২৭ পূর্বাহ্ণ | বুধবার, ২৮ মে ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam