| শনিবার, ১৯ জুলাই ২০২৫ | প্রিন্ট | 141 বার পঠিত
নর্থ গুলশান এভিনিউতে ডিজিটাল ফার্স্ট ব্রাঞ্চ চালু করল ব্র্যাক ব্যাংক
রাজধানীর নর্থ গুলশান এভিনিউয়ে নতুন একটি শাখা চালু করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। এটি ব্যাংকের প্রথম ‘ডিজিটাল ফার্স্ট’ ব্রাঞ্চ, যেখানে গ্রাহকরা প্রযুক্তিনির্ভর অত্যাধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবা পাবেন। ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নতুন শাখাটি উদ্বোধন করেন। এ সময় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ, ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও (কারেন্ট চার্জ) তারেক রেফাত উল্লাহ খান এবং ডিএমডি ও হেড ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন শাখাটিতে চেক ও কার্ড নিরাপদে সংগ্রহের জন্য রয়েছে ২৪/৭ ডিজিটাল ডেলিভারি সিস্টেম ‘ডিজি বক্স’ ও নির্বিঘ্নে স্থানান্তরের জন্য ডিজিটাল ফাইল-শেয়ারিং সেবা। গ্রাহক অভিজ্ঞতা উন্নত করতে এখানে রয়েছে কিউআর কোডের মাধ্যমে অভিযোগ ও পরামর্শ দেয়ার সুযোগ এবং কিউ ম্যানেজমেন্ট সলিউশন। এছাড়া ডিজিটাল অ্যাম্বাসেডরের তত্ত্বাবধানে রয়েছে একটি ডিজিটাল কর্নার, যা গ্রাহকদের ব্যাংকের ডিজিটাল সার্ভিস সম্পর্কে জানতে ও ব্যবহার করতে সহায়তা করবে। ফলে তারা সহজে ‘আস্থা অ্যাপ’ ব্যবহার করতে পারবেন।
Posted ৪:৩৮ পূর্বাহ্ণ | শনিবার, ১৯ জুলাই ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam