শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নারায়ণগঞ্জে ইসলামী ব্যাংকের আরডিএস কর্মশালা অনুষ্ঠিত

  |   সোমবার, ১০ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   85 বার পঠিত

নারায়ণগঞ্জে ইসলামী ব্যাংকের আরডিএস কর্মশালা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে ইসলামী ব্যাংকের আরডিএস কর্মশালা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নারায়ণগঞ্জ শাখার উদ্যোগে পল্লী উন্নয়ন প্রকল্প (আরডিএস)-এর কেন্দ্র প্রধান ও সহকারী কেন্দ্র প্রধানদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর  মো. ওমর ফারুক খান এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা ইস্ট জোনপ্রধান মো. মিজানুর রহমান ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবু ছাঈদ মো. ইদ্রিস।

কর্মশালায় আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ শাখাপ্রধান মোহাম্মদ সানাউল্লাহ এবং মূল বিষয়ের উপর বক্তব্য দেন নারায়ণগঞ্জ সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোসা. রূপালী খাতুন। অনুষ্ঠানে ২৬০ জন কেন্দ্রপ্রধান ও  সহকারী কেন্দ্র প্রধানসহ ব্যাংকের নির্বাহী, কর্মকর্তা ও আরডিএস কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৩৭ পূর্বাহ্ণ | সোমবার, ১০ মার্চ ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com