শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নারায়ণগঞ্জে ব্যবসা পর্যালোচনা সভা করেছে অগ্রণী ব্যাংক

  |   সোমবার, ০৭ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   144 বার পঠিত

নারায়ণগঞ্জে ব্যবসা পর্যালোচনা সভা করেছে অগ্রণী ব্যাংক

নারায়ণগঞ্জে ব্যবসা পর্যালোচনা সভা করেছে অগ্রণী ব্যাংক

অগ্রণী ব্যাংক পিএলসির ঢাকা সার্কেল-২-এর আওতাধীন নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ অঞ্চলের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কোর ডিপোজিট সংগ্রহ, সিএমএসএমই খাতে ঋণ বিতরণ, কৃষিঋণ বিতরণ, শ্রেণীকৃত ঋণহ্রাস ও ঋণ আদায় কার্যক্রম জোরদারের লক্ষ্যে গতকাল ব্যাংকের নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও মো. আনোয়ারুল ইসলাম। এ সময় তিনি ব্যাংকের শ্রেণীকৃত ঋণ আদায়সহ ২০২৫ সালের আর্থিক সূচকগুলোর প্রবৃদ্ধি ও রেমিট্যান্স সংগ্রহের ওপর গুরুত্বারোপ করেন। সভায় ডিএমডি তাহমিনা আখতার, নারায়ণগঞ্জ অঞ্চলের প্রধান ও উপ-মহাব্যবস্থাপক শিশির কান্তি দাস, মুন্সিগঞ্জ অঞ্চলের প্রধান ও উপ-মহাব্যবস্থাপক খন্দকার লুৎফুল কবিরসহ ঊর্ধ্বতন নির্বাহী এবং উভয় অঞ্চলের শাখা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন ঢাকা সার্কেল- ২-এর উপ-মহাব্যবস্থাপক মনোয়ারা বেগম।

Facebook Comments Box
advertisement

Posted ৫:০৫ পূর্বাহ্ণ | সোমবার, ০৭ জুলাই ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com