| বুধবার, ০৪ জুন ২০২৫ | প্রিন্ট | 87 বার পঠিত
নারীর ক্ষমতায়নে প্রাইম ব্যাংক ও ডিএক্সএনইর মধ্যে অংশীদারত্ব
নারীর ক্ষমতায়নে প্রাইম ব্যাংক পিএলসি ও ডিএক্স নিউ এনার্জি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। সম্প্রতি গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি চুক্তিবদ্ধ হয়। এ সময় প্রাইম ব্যাংকের ডিএমডি মো. নাজিম এ চৌধুরী এবং ডিএক্স গ্রুপের প্রতিষ্ঠাতা ও সিইও দেওয়ান কানন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ইভিপি ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেট জোয়ারদার তানভীর ফয়সল, হেড অব লায়াবিলিটি শায়লা আবেদিন এবং ডিএক্সএনইর গ্রুপ সিবিও ও সিএমও তারেক ইসলাম শুভ প্রমুখ।
Posted ৫:১৮ পূর্বাহ্ণ | বুধবার, ০৪ জুন ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam