শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নারীর ক্ষমতায়নে সিটি ব্যাংক ও ইউএনএফপিএর চুক্তি স্বাক্ষর

  |   বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   77 বার পঠিত

নারীর ক্ষমতায়নে সিটি ব্যাংক ও ইউএনএফপিএর চুক্তি স্বাক্ষর

নারী ও তরুণীদের ক্ষমতায়ন এবং তাদের জন্য স্বাস্থ্যসেবার সুযোগ বাড়াতে সিটি ব্যাংক ও ইউএনএফপিএ একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় ‘কমলাফুল ফার্মেসি’ নামের একটি উদ্যোগ চালু করা হয়েছে, যার মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন স্থানে তরুণীদের ফার্মেসি সহযোগী হিসেবে প্রশিক্ষণ দেয়া হবে।

সম্প্রতি ঢাকায় একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউএনএফপিএর বাংলাদেশ প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং এবং সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন আনুষ্ঠানিকভাবে এ অংশীদারিত্বে স্বাক্ষর করেন।

উদ্যোগটি ইউএনএফপিএর একটি সফল পাইলট প্রকল্পের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। প্রকল্পটিতে দেখা গেছে, নারী ফার্মাসিস্টরা নারীদের কাছে সহজে গ্রহণযোগ্য এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে উন্নত পরামর্শ পৌঁছে দিতে সক্ষম। এ উদ্দেশে প্রকল্পটির সম্প্রসারণে সিটি ব্যাংক কাজ করছে, যা নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করবে ও সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।

ইউএনএফপিএর বাংলাদেশ প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং বলেন, সিটি ব্যাংকের সঙ্গে এই অংশীদারিত্ব প্রমাণ করে যে বেসরকারি খাত নারীর ক্ষমতায়ন ও স্বাস্থ্যসেবার প্রসারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন বলেন, উদ্যোগটি কেবল তরুণীদের কর্মসংস্থানের প্রশিক্ষণ নয়, বরং তাদের মর্যাদা ও স্বনির্ভরতা অর্জনের পথও তৈরি করবে। এটি একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই বাংলাদেশ গড়ার আমাদের দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

Facebook Comments Box
advertisement

Posted ৮:০০ পূর্বাহ্ণ | বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com