শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নোয়াখালীতে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সংক্রান্ত পরামর্শ সভা ও উঠান বৈঠক

  |   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   43 বার পঠিত

নোয়াখালীতে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সংক্রান্ত পরামর্শ সভা ও উঠান বৈঠক

দেশের অন্যতম শীর্ষ শরিয়াহভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক বৃহত্তর নোয়াখালী জেলার আওতাধীন ৫৪টি এজেন্ট আউটলেটের মালিক, ৬টি লিংক শাখার ব্যবস্থাপক, আউটলেট ম্যানেজার এবং গ্রাহকদের নিয়ে মতবিনিময় সভা ও উঠান বৈঠকের আয়োজন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম ভূঁঞা এবং বিশেষ অতিথি হিসেবে ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মমতাজুল হক উপস্থিত ছিলেন।

ফেনী শাখার ব্যবস্থাপক মাহমুদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে এজেন্ট, শাখা ব্যবস্থাপক এবং আউটলেট ম্যানেজাররা বিভিন্ন সমস্যা, সম্ভাব্য সমাধান, আমানত বৃদ্ধি কৌশল, গ্রাহকসেবা উন্নয়ন এবং সার্বিক ব্যাংকিং কার্যক্রম নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি দেশের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় আধুনিক ও শরিয়াহসম্মত ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং কার্যক্রমকে আরও সম্প্রসারিত ও শক্তিশালী করছে। তিনি এজেন্ট, শাখা ব্যবস্থাপক ও আউটলেট ম্যানেজারদের সমন্বিতভাবে কাজ করে আমানত বৃদ্ধি, গ্রাহকসেবা উন্নয়ন এবং আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমকে ত্বরান্বিত করার আহ্বান জানান।

এ সময় তিনি গ্রাহকদের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে লেনদেন যাচাই, অটো জেনারেটেড রিসিপ্ট গ্রহণ এবং এসএমএস নিশ্চিতকরণের মাধ্যমে নিরাপদ ব্যাংকিং অভ্যাস গড়ে তোলার বিষয়ে সচেতন করেন।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় আনা এবং নিরবচ্ছিন্ন ও মানসম্মত সেবা নিশ্চিত করার লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৩৯ পূর্বাহ্ণ | শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com