| বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫ | প্রিন্ট | 75 বার পঠিত
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে অ্যাম্বুলেন্স উপহার দিল পূবালী ব্যাংক
পূবালী ব্যাংক পিএলসি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একটি অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে। এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ আলী নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইলের কাছে আনুষ্ঠানিকভাবে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক ও ট্রেজারার অধ্যাপক ড. মুহাম্মদ হানিফ (মুরাদ)। সভাপতিত্ব করেন ব্যাংকের নোয়াখালী অঞ্চল প্রধান উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ হাফিজুর রহমান সরদার।
Posted ৬:০৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam