| মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 72 বার পঠিত
ন্যাশনাল ব্যাংক কর্মকর্তাদের প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ
ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে ১১ দিনব্যাপী ‘ফাউন্ডেশন কোর্স ফর প্রবেশনারি অফিসারস অ্যান্ড আদার অফিশিয়ালস’ শীর্ষক কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ কোর্সে ব্যাংকের প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখার ৪৪ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। সম্প্রতি আয়োজিত সমাপনী অনুষ্ঠানে এমডি (চলতি দায়িত্ব) শেখ আকতার উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন। এ সময় ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ শাহ্ সৈয়দ রাফিউল বারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Posted ৪:৩৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam