শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পরিবেশবান্ধব অর্থায়নের ২০ শতাংশ দিতে হবে নারী উদ্যোক্তাদের

  |   মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   61 বার পঠিত

পরিবেশবান্ধব অর্থায়নের ২০ শতাংশ দিতে হবে নারী উদ্যোক্তাদের

পরিবেশবান্ধব অর্থায়নের ২০ শতাংশ দিতে হবে নারী উদ্যোক্তাদের

ব্যাংক ও ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের পরিবেশবান্ধব অর্থায়নের ২০ শতাংশ নারী উদ্যোক্তাদের দিতে হবে। পাশাপাশি কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (সিএমএসএমই) খাতে ২৫ শতাংশ ঋণ দিতে হবে। এছাড়া সিএমএসএমই ঋণের ১৫ শতাংশও নারী উদ্যোক্তাদের মধ্যে বিতরণ করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগ থেকে গতকাল এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যা নির্দেশনা আকারে ব্যাংক ও ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। বর্তমানে ব্যাংকগুলোর মোট ঋণের ৫ শতাংশ পরিবেশবান্ধব খাতে অর্থায়নের নির্দেশনা রয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও টেকসই শিল্পায়নে সিএমএসএমই খাতের পাশাপাশি নারী উদ্যোগ খাতের অবদান অনস্বীকার্য। সরকার কর্তৃক ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের লক্ষ্যে সিএমএসএমই খাতের পাশাপাশি অর্থনীতিতে নারীর ক্ষমতায়ন, লিঙ্গবৈষম্য রোধ ও নারীদের অংশগ্রহণকল্পে বিভিন্ন কর্মসূচি গৃহীত হয়েছে। তা সত্ত্বেও সিএমএসএমই ও নারী উদ্যোগ খাতে কাঙ্ক্ষিত মাত্রায় অর্থায়ন হচ্ছে না। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে এসব খাতে অর্থায়ন বাড়ানোর লক্ষ্যে ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোর (আর্থিক প্রতিষ্ঠান) ভূমিকা গুরুত্বপূর্ণ।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, এজন্য সিদ্ধান্ত হয়েছে, সিএমএসএমই ও নারী উদ্যোগ খাতে অর্থায়ন বাড়ার লক্ষ্যে পরিবেশবান্ধব অর্থায়নের মধ্যে ২৫ শতাংশ সিএমএসএমই খাতে ও ২০ শতাংশ নারী উদ্যোগ খাতে বরাদ্দ নিশ্চিত করতে হবে। সিএমএসএমই খাতের ঋণের মধ্যে ১৫ শতাংশ নারী উদ্যোগ খাতে দিতে হবে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:২৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com