শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পাঁচ ইরাকি ব্যাংকে ডলারে লেনদেন নিষিদ্ধ

  |   মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   66 বার পঠিত

পাঁচ ইরাকি ব্যাংকে ডলারে লেনদেন নিষিদ্ধ

পাঁচ ইরাকি ব্যাংকে ডলারে লেনদেন নিষিদ্ধ

পাঁচটি স্থানীয় ব্যাংকের ওপর মার্কিন ডলারে লেনদেন নিষিদ্ধ করতে যাচ্ছে ইরাকের কেন্দ্রীয় ব্যাংক। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর এ পদক্ষেপ এল। বলা হচ্ছে, অর্থপাচার, ডলার চোরাচালান এবং অন্যান্য অনিয়ম প্রতিরোধের অংশ হিসেবে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

গত বছরও আটটি স্থানীয় ব্যাংকের ওপর একই ধরনের নিষেধাজ্ঞা দেয় ইরাকের কেন্দ্রীয় ব্যাংক। গত সপ্তাহে দুবাইয়ে সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মার্কিন অর্থ মন্ত্রণালয় ও ফেডারেল রিজার্ভের কর্মকর্তারা। বৈঠকের পর নতুন সিদ্ধান্তটি নেয়া হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।

ইরাকের কেন্দ্রীয় ব্যাংকের ভাষ্যানুযায়ী, নিষিদ্ধ ব্যাংকগুলো তাদের কার্যক্রম চালিয়ে যেতে এবং অন্যান্য মুদ্রায় লেনদেন করতে পারবে। তবে এ সিদ্ধান্ত ডলারে লেনদেনের ক্ষমতা সীমিত করবে, যা ইরাকের বাইরে অধিকাংশ আর্থিক লেনদেনে বাধা সৃষ্টি করতে পারে।

ডলারে লেনদেন থেকে নিষিদ্ধ হওয়া পাঁচটি ব্যাংক হলো আল-মাশরেক আল-আরাবি ইসলামিক ব্যাংক, ইউনাইটেড ব্যাংক ফর ইনভেস্টমেন্ট, আল সানাম ইসলামিক ব্যাংক, মিসক ইসলামিক ব্যাংক ও আমিন ইরাক ফর ইসলামিক ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স।

Facebook Comments Box
advertisement

Posted ৪:২২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com