শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পাঁচ দিন বন্ধ থাকবে এনসিসি ব্যাংকের সব ব্যাংকিং কার্যক্রম

  |   সোমবার, ০৭ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   185 বার পঠিত

পাঁচ দিন বন্ধ থাকবে এনসিসি ব্যাংকের সব ব্যাংকিং কার্যক্রম

পাঁচ দিন বন্ধ থাকবে এনসিসি ব্যাংকের সব ব্যাংকিং কার্যক্রম

কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) আপগ্রেডেশনের জন‌্য বেসরকারি খাতের ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংকের সেবা কার্যক্রম পাঁচ দিন বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

বাংলাদেশ ব্যাংক থেকে সার্কুলারে জানানো হয়, বিদ্যমান কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) আপগ্রেডেশন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন করতে
আগামী ৮ জুলাই (মঙ্গলবার) রাত থেকে ১৩ জুলাই (রোববার) সকাল পর্যন্ত সব ব্যাংকিং (শাখা, উপশাখা, ডেবিট কার্ড, এটিএম, বিএসিপিএস, বিএফটিএন, আরটিজিএস, এনপিএসবি, ইন্টারনেট ব্যাংকিং, সুইফট ইত্যাদি) কার্যক্রম সাময়িকভাবে বিরত থাকবে।

ব্যাংকের আবেদন অনুযায়ী বাংলাদেশ ব্যাংক এই সাময়িক বন্ধের অনুমোদন দিয়েছে। ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

 

Facebook Comments Box
advertisement

Posted ৫:৩০ পূর্বাহ্ণ | সোমবার, ০৭ জুলাই ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com