শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পাবনায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় চুরি

  |   শনিবার, ২১ জুন ২০২৫   |   প্রিন্ট   |   66 বার পঠিত

পাবনায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় চুরি

পাবনায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় চুরি

পাবনা সদর উপজেলার টেবুনিয়া বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা থেকে ১২ লাখ টাকাসহ কম্পিউটার ও সিসিটিভির হার্ডডিস্ক চুরি হয়েছে। ভবনের জানালার গ্রিল কেটে ঢুকে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।এজেন্ট শাখার ম্যানেজার রাসেল প্রামাণিক জানান, গতকাল সকালে ব্যাংকে ঢুকে তারা ভেতরে ভাংচুরের চিহ্ন দেখতে পান। ব্যাংকের ভল্ট থেকে ১২ লাখ ৪৪ হাজার টাকা নিয়ে গেছে চোরেরা। ধারণা করা হচ্ছে, বুধবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে। তিনি বলেন, ‘সকালে অফিসে ঢুকে দেখি কম্পিউটার ভাঙা, চেয়ার-টেবিল এলোমেলো। পাশের জানালার গ্রিলও ভাঙা। এসব দেখে আমি আমার অফিসের স্যারদের জানাই।’

শাখার ইনচার্জ নাঈম হাসান বলেন, ‘চোরেরা জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকেছিল। ভল্ট থেকে টাকাসহ অফিসের দুটি কম্পিউটার এবং সিসিটিভির হার্ডডিস্কও খুলে নিয়ে গেছে তারা। চেয়ারে তাদের পায়ের ছাপ রয়েছে।’পাবনা সদর থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, ‘আমরা চুরির অভিযোগ পেয়েছি। ব্যাংকের ভল্ট চাবি দিয়ে খোলা হয়েছে। এটি চুরি নাকি অভ্যন্তরীণ বিষয়, তা তদন্তের পর বলা যাবে।’
Facebook Comments Box
advertisement

Posted ৪:৪৬ পূর্বাহ্ণ | শনিবার, ২১ জুন ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com