শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রাজশাহীতে এনআরবিসি ব্যাংক পিএলসি-এর টাউন হল মিটিং

  |   রবিবার, ২৭ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   77 বার পঠিত

রাজশাহীতে এনআরবিসি ব্যাংক পিএলসি-এর টাউন হল মিটিং

রাজশাহীতে এনআরবিসি ব্যাংক পিএলসি-এর টাউন হল মিটিং

রাজশাহীতে এনআরবিসি ব্যাংক পিএলসি-এর টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) রাজশাহীর একটি হোটেলে আয়োজিত এ মিটিংয়ে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. তৌহিদুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও হারুনুর রশীদ, রাজশাহী জোনের প্রধান অসীম কুমারসহ সকল শাখা প্রধান, এরিয়া ইনচার্জ, উপ-শাখা ইনচার্জ এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় ব্যাংকের চলমান কার্যক্রম, ব্যবসায়িক লক্ষ্যমাত্রা, কর্পোরেট সুশাসন, কমপ্লায়েন্স, গ্রাহকসেবা, প্রযুক্তি নির্ভর সেবার সম্প্রসারণ, প্রান্তিক জনগণের অর্থনৈতিক অন্তর্ভুক্তি এবং কর্মীদের দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

প্রধান অতিথি মো. আলী হোসেন প্রধানিয়া বলেন, ব্যাংকিং কার্যক্রমে সুশাসনের বিকল্প নেই। ঋণমান বজায় রাখা, খেলাপি ও অবলোপনকৃত ঋণ আদায় এবং সুদবিহীন ও স্বল্পসুদের আমানত সংগ্রহে গুরুত্ব দিতে হবে।

ব্যবস্থাপনা পরিচালক ড. মো. তৌহিদুল আলম খান বলেন, আমরা গ্রাহকদের সর্বোত্তম ব্যাংকিং সেবা নিশ্চিত করতে চাই। এ অঞ্চলে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র, মাঝারি শিল্প উদ্যোক্তা ছড়িয়ে ছিটিয়ে আছে। আমাদের শাখা, উপশাখাগুলোর মাধ্যমে এমএসএমই খাতকে সার্বিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই।

 

Facebook Comments Box
advertisement

Posted ৪:৫৬ পূর্বাহ্ণ | রবিবার, ২৭ জুলাই ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com