বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজারে পরিচ্ছন্ন নোট প্রচলন নিশ্চিত করার জন্য বাংলাদেশ ব্যাংক বাজারের অপ্রচলনযোগ্য বা ছেঁড়া-ফাটা নোট উত্তোলন করে যথানিয়মে ধ্বংস করে থাকে এবং এর পরিবর্তে পরিচ্ছন্ন নোট প্রতিস্থাপন করে, যা বাংলাদেশ ব্যাংকের দৈনন্দিন কার্যক্রমের একটি অংশ। ধর্মীয় উৎসব বা ঈদের সময় জনসাধারণের মাঝে ব্যাপক চাহিদা থাকায় বাংলাদেশ ব্যাংক তফসিলি ব্যাংকের বিভিন্ন শাখার মাধ্যমে নিম্ন মূল্যমানের আগে মুদ্রিত পরিচ্ছন্ন নোট বিনিময় করে। এ ধারাবাহিকতার অংশ হিসেবে প্রতি বছরের মতো ঈদুল ফিতর-২০২৫ উপলক্ষে ১৯-২৫ মার্চ ঢাকা বিভাগের বিভিন্ন তফসিলি ব্যাংকের ৮০টি শাখার মাধ্যমে বিভিন্ন মূল্যমানের আগে মুদ্রিত এবং ভল্টে সংরক্ষিত পরিচ্ছন্ন নোট বিনিময়ের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।