পূবালী ব্যাংকের বোর্ডবাজার শাখার উদ্যোগে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাংকিং প্রডাক্টস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে সম্প্রতি এ আয়োজনের উদ্বোধন করেন উপাচার্য ড. এএসএম আমানুল্লাহ। গেস্ট অব অনার ছিলেন ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মো. লুৎফর রহমান, অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম ও ট্রেজারার ড. এটিএম জাফরুল আযম। সভাপতিত্ব করেন পূবালী ব্যাংকের গাজীপুর অঞ্চলপ্রধান ও ডিজিএম মোহাম্মদ আরিফুর রহমান। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা ও সহকারী জিএম মোহাম্মদ মিজানুর রহমান এবং বোর্ডবাজার শাখার ব্যবস্থাপক রেহানা খাতুন উপস্থিত ছিলেন।