শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পূবালী ব্যাংকের ১০০০তম এটিএম/সিআরএম বুথ ঢাকা বিশ্ববিদ্যালয়ে

  |   রবিবার, ২৬ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   61 বার পঠিত

পূবালী ব্যাংকের ১০০০তম এটিএম/সিআরএম বুথ ঢাকা বিশ্ববিদ্যালয়ে

দেশের ব্যাংকিং খাতে সুদীর্ঘ ঐতিহ্য, শক্তিশালী করপোরেট গভর্নেন্স এবং প্রযুক্তিনির্ভর সেবার ধারাবাহিকতায় মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ভবনে পূবালী ব্যাংক পিএলসি’র ১০০০তম এটিএম/সিআরএম বুথ উদ্বোধন করা হয়েছে। নতুন এই এটিএম/সিআরএম বুথের মাধ্যমে গ্রাহকরা নগদ উত্তোলনের পাশাপাশি জমা প্রদানসহ বিভিন্ন ধরনের স্বয়ংক্রিয় ব্যাংকিং সেবা সহজেই গ্রহণ করতে পারবেন, যা আধুনিক ও সময়োপযোগী ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বুথটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, পিএইডি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তফা, পূবালী ব্যাংকের কার্ড অপারেশন বিভাগের বিভাগ প্রধান ও মহাব্যবস্থাপক অসীম কুমার রায়, ঢাকা কেন্দ্রীয় অঞ্চলের অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক আবু লাইছ মোঃ শামসুজ্জামান, শাহবাগ এভিনিউ শাখার উপমহাব্যবস্থাপক মোসা. মাসুমা খাতুন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণ বর্তমান সময়ের একটি অপরিহার্য প্রয়োজন। পূবালী ব্যাংক পিএলসি’র এই উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলের জন্য সহজ, দ্রুত ও নিরাপদ আর্থিক সেবা নিশ্চিত করতে সহায়ক হবে এবং ডিজিটাল লেনদেনের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, পূবালী ব্যাংক পিএলসি সবসময় গ্রাহককেন্দ্রিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের ১০০০তম এটিএম/সিআরএম বুথ ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থাপন ডিজিটাল রূপান্তরের ধারাবাহিকতায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি আরও বলেন, ভবিষ্যতেও পূবালী ব্যাংক পিএলসি প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ, আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে কার্যকর ভূমিকা পালন করে যাবে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪৪ পূর্বাহ্ণ | রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com