শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

প্রথমার্ধে মুনাফা থেকে লোকসানে প্রিমিয়ার ব্যাংক

  |   রবিবার, ৩১ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   60 বার পঠিত

প্রথমার্ধে মুনাফা থেকে লোকসানে প্রিমিয়ার ব্যাংক

প্রথমার্ধে মুনাফা থেকে লোকসানে প্রিমিয়ার ব্যাংক

প্রিমিয়ার ব্যাংক পিএলসির চলতি ২০২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-মার্চ) শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ১১ পয়সা। আগের হিসাব বছরের একই প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৫৮ পয়সা। কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রিমিয়ার ব্যাংকের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৩৩ পয়সা। আগের হিসাব বছরে ইপিএস ছিল ৯৪ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৫৩ পয়সায়।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ না দেয়ার ঘোষণা দিয়েছে ব্যাংকটি। আলোচ্য হিসাব বছরে প্রিমিয়ার ব্যাংকের ইপিএস হয়েছে ১ টাকা ৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৩৭ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২১ টাকা ৭৩ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১২ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ব্যাংকটি। আলোচ্য হিসাব বছরে প্রিমিয়ার ব্যাংকের ইপিএস হয়েছে ৩ টাকা ৩৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ১৮ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২২ টাকা ৮ পয়সায়।

২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার ব্যাংকের পরিশোধিত মূলধন ১ হাজার ২৩৩ কোটি ৪৩ লাখ ১০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৪৮৯ কোটি ৪১ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১২৩ কোটি ৩৪ লাখ ৩১ হাজার ১৩৩। এর ৩২ দশমিক ৯৭ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২২ দশমিক ৩৮, বিদেশী বিনিয়োগকারী দশমিক ৩০ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৪৪ দশমিক ৩৫ শতাংশ শেয়ার রয়েছে।

 

Facebook Comments Box
advertisement

Posted ৫:৫৩ পূর্বাহ্ণ | রবিবার, ৩১ আগস্ট ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com