| বুধবার, ০৯ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 186 বার পঠিত
প্রাইম ব্যাংকের পরিচালকের ৮৫ লাখ শেয়ার হস্তান্তর
পূর্বঘোষণা অনুযায়ী ৮৫ লাখ শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন পুঁজিবাজারের ব্যাংক খাতের কোম্পানি প্রাইম ব্যাংক পিএলসির একজন পরিচালক।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানির পরিচালক আজম জে চৌধুরী তার ছেলে তানভীর এ. চৌধুরীকে (কোম্পানির মনোনীত পরিচালক) ৮৫ লাখ শেয়ার হস্তান্তর করেছেন। স্টক এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমসের বাইরে শেয়ারগুলো উপহার হিসেবে হস্তান্তর করেছেন এই পরিচালক।
এর আগে ২৭ মার্চ শেয়ার হস্তান্তরের ঘোষণা দেন আজম জে চৌধুরী।
Posted ৫:৩৫ পূর্বাহ্ণ | বুধবার, ০৯ এপ্রিল ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam