| মঙ্গলবার, ০৬ মে ২০২৫ | প্রিন্ট | 114 বার পঠিত
প্রাইম ব্যাংকের ৩০তম এজিএম অনুষ্ঠিত
প্রাইম ব্যাংক পিএলসির ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরী। এ সময় অডিট কমিটির চেয়ারম্যান, পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ডিজিটালি সংযুক্ত ছিলেন স্টক এক্সচেঞ্জ, স্ক্রুটিনাইজার ও অডিটরদের প্রতিনিধিরা। সভায় ২৫৮ জন নিবন্ধিত শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন। এ সময় ২০২৪ অর্থবছরের জন্য ১৭ দশমিক ৫০ শতাংশ নগদ ও ২ দশমিক ৫০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করা হয়। পাশাপাশি নিরীক্ষিত আর্থিক বিবরণী, ডিরেক্টরস ও নিরীক্ষা প্রতিবেদন, পরিচালকদের পুনঃনিয়োগ, স্বতন্ত্র পরিচালক এবং স্ট্যাটুটরি ও কমপ্লায়েন্স নিরীক্ষক নিয়োগ অনুমোদন করা হয়। এ সময় ব্যাংকের সিইও হাসান ও. রশীদ শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সভা পরিচালনা করেন কোম্পানি সচিব তানভীর এ সিদ্দিকী।
Posted ৬:৪১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৬ মে ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam