শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

প্রাইম ব্যাংক ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে চুক্তি

  |   সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   104 বার পঠিত

প্রাইম ব্যাংক ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে চুক্তি

প্রাইম ব্যাংক পিএলসি ও এবিসি রিয়েল এস্টেট লিমিটেডের মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে প্রাইম ব্যাংকের গ্রাহকরা এখন থেকে এবিসি রিয়েল এস্টেটের প্রিমিয়াম আবাসন প্রকল্পে বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। সম্প্রতি রাজধানীর গুলশানে প্রাইম ব্যাংকের করপোরেট অফিসে এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা আবাসন চাহিদা পূরণের জন্য এবিসি রিয়েল এস্টেট থেকে আকর্ষণীয় সুবিধা ও কাস্টমাইজড অফার পাবেন।

প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী ও এবিসি রিয়েল এস্টেট লিমিটেডের ডিরেক্টর সৌগত ঘোষ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের ইভিপি ও হেড অব কার্ডস এবং রিটেইল অ্যাসেট জোয়াদ্দার তানভীর ফায়সাল এবং এবিসি রিয়েল এস্টেট লিমিটেডের জেনারেল ম্যানেজার (সেলস) মোহাম্মদ জাকির হোসেন।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩০ পূর্বাহ্ণ | সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com