শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

প্রাইম ব্যাংক ও ঢাকা আহছানিয়া মিশনের মধ্যে চুক্তি স্বাক্ষর

  |   রবিবার, ২৩ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   68 বার পঠিত

প্রাইম ব্যাংক ও ঢাকা আহছানিয়া মিশনের মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রাইম ব্যাংক ও ঢাকা আহছানিয়া মিশনের মধ্যে চুক্তি স্বাক্ষর

দাতব‌্য কাজ পরিচালনা করতে ঢাকা আহছানিয়া মিশনের সঙ্গে চুক্তি সই করেছেন প্রাইম ব্যাংক পিএলসি। সম্প্রতি ব্যাংকের গুলশান করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ দুই প্রতিষ্ঠানের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় প্রাইম ব্যাংক ‘সাদাকাহ জারিয়াহ’ অ‌্যাকাউন্টের মাধ‌্যমে গ্রাহকদের কাছ থেকে আমানত সংগ্রহ করবে ও মুদারাবা নীতির ভিত্তিতে বিনিয়োগ করবে, যা ইসলামী শরিয়াহসম্মত এবং নৈতিকভাবে গ্রহণযোগ্য আর্থিক প্রবৃদ্ধি নিশ্চিত করবে। বিনিয়োগ থেকে অর্জিত মুনাফা নির্ধারিত সময় ও নীতিমালার ভিত্তিতে ঢাকা আহছানিয়া মিশনে প্রদান করা হবে। ঢাকা আহছানিয়া মিশন এ তহবিলকে শুধু দাতব্য ও জনকল্যাণমূলক কাজে ব্যয়ের নিশ্চয়তা প্রদান করবে, যা দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রাইম ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী এবং ঢাকা আহছানিয়া মিশনের প্রেসিডেন্ট অধ‌্যাপক ড. গোলাম রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের ইসলামী ব্যাংকিং বিভাগের প্রধান ও ভাইস প্রেসিডেন্ট সৈয়দ ইবনে শাহরিয়ার; ঢাকা আহছানিয়া মিশনের জেনারেল সেক্রেটারি ইঞ্জিনিয়ার গোলাম সরফুদ্দিন এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Facebook Comments Box
advertisement

Posted ৬:১০ পূর্বাহ্ণ | রবিবার, ২৩ মার্চ ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com