শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

প্রাইম ব্যাংক ও ল্যাভেন্ডার সুপার স্টোরের মধ্যে চুক্তি স্বাক্ষর

  |   রবিবার, ২৫ মে ২০২৫   |   প্রিন্ট   |   84 বার পঠিত

প্রাইম ব্যাংক ও ল্যাভেন্ডার সুপার স্টোরের মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রাইম ব্যাংক ও ল্যাভেন্ডার সুপার স্টোরের মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রাইম ব্যাংক পিএলসি ও ল্যাভেন্ডার কনভিনিয়েন্স স্টোর লিমিটেডের মধ্যে একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর গুলশানে ব্যাংকের করপোরেট কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রাইম ব্যাংকের ডিএমডি এম নাজিম এ চৌধুরী ও ল্যাভেন্ডার কনভিনিয়েন্স স্টোরের সিইও টি ডি পাকির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ইভিপি ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেট জোয়ারদার তানভীর ফয়সাল এবং ল্যাভেন্ডার কনভিনিয়েন্স স্টোরের হেড অব ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং আব্দুল মাতিন তারেকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ অংশীদারত্বের মাধ্যমে ল্যাভেন্ডার সুপার শপের বিভিন্ন আউটলেটে পিওএস (পয়েন্ট অব সেল) মেশিন সরবরাহ করবে প্রাইম ব্যাংক, যার মাধ্যমে গ্রাহকরা কার্ড ব্যবহার করে লেনদেন করতে পারবেন। পাশাপাশি প্রাইম ব্যাংকের গ্রাহকরা ল্যাভেন্ডার সুপারশপ থেকে পণ্য ক্রয়ে বিশেষ সুবিধা পাবেন।

Facebook Comments Box
advertisement

Posted ৪:২৫ পূর্বাহ্ণ | রবিবার, ২৫ মে ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com