শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ব্যাংকের লভ্যাংশ বিতরণে কড়াকড়ি আরোপ করল কেন্দ্রীয় ব্যাংক

  |   শনিবার, ১৫ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   61 বার পঠিত

ব্যাংকের লভ্যাংশ বিতরণে কড়াকড়ি আরোপ করল কেন্দ্রীয় ব্যাংক

ব্যাংকের লভ্যাংশ বিতরণে কড়াকড়ি আরোপ করল কেন্দ্রীয় ব্যাংক

বেসরকারি ব্যাংকগুলো প্রতিটি হিসাব বছরের শেষে শেয়ারধারীদের নগদ ও স্টক বা বোনাস লভ্যাংশ দিয়ে থাকে। কিন্তু এবারে সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ ব্যাংক গত বছরের আর্থিক হিসাবের ভিত্তিতে কোন ব্যাংক লভ্যাংশ দিতে পারবে এবং কোন ব্যাংক পারবে না, তা নির্দিষ্ট করে দিয়েছে। পাশাপাশি যেসব ব্যাংকের আর্থিক ভিত্তি মজবুত আছে তারা কী পরিমাণ লভ্যাংশ দিতে পারবে, তারও নীতিমালা করে দেওয়া হয়েছে। এভাবে ব্যাংকগুলোর শেয়ারের বিপরীতে লভ্যাংশ বিতরণে কড়াকড়ি আরোপ করে নতুন নীতিমালা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, এত দিন দেখা গেছে যে ব্যাংক প্রকৃতপক্ষে লোকসান করেছে, এরপরও বড় অঙ্কের মুনাফা নিয়ে গেছেন পরিচালক ও অন্য শেয়ারধারীরা। মুনাফার বিপরীতে সরকারকেও কর পরিশোধ করেছেন। ফলে ব্যাংকগুলোর আর্থিক পরিস্থিতি আরও নাজুক হয়েছে। নতুন নিয়ম জারির ফলে প্রকৃতপক্ষে ভালো অবস্থানে আছে এমন ১০-১২টি ব্যাংক ভালো পরিমাণ লভ্যাংশ দিতে পারবে। অন্যদিকে সবার আগে বাদ পড়বে যেসব ব্যাংক এস আলমের নিয়ন্ত্রণে ছিল সেগুলো।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৪১ পূর্বাহ্ণ | শনিবার, ১৫ মার্চ ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com