| সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 69 বার পঠিত
প্রাইম ব্যাংকের সঙ্গে পে-রোল চুক্তি করেছে বিকাশ
প্রাইম ব্যাংক পিএলসির সঙ্গে পে-রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর করেছে বিকাশ লিমিটেড। এর আওতায় বিকাশ কর্মকর্তাদের জন্য নিরবচ্ছিন্ন পে-রোল ব্যবস্থাপনা সমাধান প্রদান করবে প্রাইম ব্যাংক। সম্প্রতি এক অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের ডিএমডি মো. নাজিম এ চৌধুরী এবং বিকাশের চিফ হিউম্যান রিসোর্স অফিসার মোহাম্মদ ফেরদৌস ইউসুফ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় প্রাইম ব্যাংকের ইভিপি ও ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের প্রধান মামুর আহমেদ, ভিপি ও পে-রোল ব্যাংকিং প্রধান হাসিনা ফারদৌস, এসভিপি (বিজনেস রিস্ক ম্যানেজমেন্ট) অনুপ কান্তি দাস এবং বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার (পে-রোল ব্যাংকিং) মুশফিক আহমেদ ফাহিম উপস্থিত ছিলেন। এছাড়া বিকাশের পক্ষে ছিলেন ইভিপি ও এইচআর প্রধান মাহমুদ আবদুল্লাহ হারুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
Posted ৪:২১ পূর্বাহ্ণ | সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam