| মঙ্গলবার, ০৬ মে ২০২৫ | প্রিন্ট | 145 বার পঠিত
প্রিমিয়ার ব্যাংকের কুমিল্লা ক্যান্টনমেন্ট শাখা এখন নতুন ঠিকানায়
দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসির কুমিল্লা ক্যান্টনমেন্ট শাখা নতুন ঠিকানায় (কোতোয়ালি মডেল থানা, গোমতী টাওয়ারের নিচতলা) স্থানান্তর করা হয়েছে। সম্প্রতি শাখাটির ব্যাংকিং কার্যক্রম প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এমডি ও সিইও মোহাম্মদ আবু জাফর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের এএমডি শামসুদ্দিন চৌধুরী, এসইভিপি ও অপারেশনস প্রধান মো. নাকিবুল ইসলাম, এসইভিপি ও মানবসম্পদ প্রধান মামুন মাহমুদ, ইভিপি ও ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস প্রধান মো. তারেক উদ্দিন এবং এভিপি ও কুমিল্লা ক্যান্টনমেন্ট শাখার ব্যবস্থাপক মুহাম্মদ তারেকুর রহমান। এছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তা, শাখা ব্যবস্থাপক, স্থানীয় ব্যবসায়ী ও আমন্ত্রিত অতিথিরা এ সময় উপস্থিত ছিলেন।
Posted ৬:৪৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৬ মে ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam