শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ফার্স্ট ফাইন্যান্সের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে শাহ মো. আব্দুল বারীর যোগদান

  |   শনিবার, ০৮ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   58 বার পঠিত

ফার্স্ট ফাইন্যান্সের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে শাহ মো. আব্দুল বারীর যোগদান

ফার্স্ট ফাইন্যান্সের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে শাহ মো. আব্দুল বারীর যোগদান

গত ৪ মার্চ ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন শাহ মো. আব্দুল বারী।

তিনি ১৯৮৮ সালে ন্যাশনাল ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। বিভিন্ন সময়ে প্রাইম ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক এবং এক্সিম ব্যাংকে কর্মরত অবস্থায় শাখা ব্যবস্থাপক, আঞ্চলিক প্রধান ও প্রধান কার্যালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ ৩৬ বছরেরও অধিক পেশাগত জীবনে সর্বশেষ তিনি এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ কল্যাণ বিভাগে বিএসএস (অনার্স) এবং এমএসএস উভয় পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন। স্নাতক পর্যায়ে অসামান্য কৃতিত্বের জন্য তিনি প্রেসিডেন্ট পদক/চ্যান্সেলর পদক লাভ করেন। বারী বিভিন্ন সময়ে দেশে ও বিদেশে পেশাগত প্রশিক্ষণ ও সেমিনারে অংশগ্রহণ করেছেন। বিজ্ঞপ্তি

Facebook Comments Box
advertisement

Posted ৭:০০ পূর্বাহ্ণ | শনিবার, ০৮ মার্চ ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com