| শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 124 বার পঠিত
বাংলাদেশের প্রথম ব্যাংক হিসেবে স্টারলিংকের স্যাটেলাইট যোগাযোগ সেবা গ্রহণ করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)। এ উপলক্ষে গতকাল ব্যাংকের নিজস্ব প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ইবিএলের এএমডি আহমেদ শাহীন, এএমডি ও সিওও ওসমান এরশাদ ফয়েজ এবং সিটিও জাহিদুল হক উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন বাংলাদেশে স্টারলিংক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ফেলিসিটি আইডিসির সিইও শরফুল আলমসহ সংশ্লিষ্টরা।
Posted ৭:০৩ পূর্বাহ্ণ | শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam